বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শিবচরে জমি অধিগ্রহণের চেক পেল ২০ পরিবার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৩, ১৭:০৪

মাদারীপুর জেলার শিবচরে জমি অধিগ্রহণের চেক বুঝে পেয়েছে ২০টি পরিবার।

শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় সাড়ে ছয় কোটি টাকার চেক বিতরণ করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারীপুরের উপ-পরিচালক মো.নজরুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী এমপি।

জানা গেছে, শিবচরের কুতুবপুরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি’ নির্মাণের জন্য ৭০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হচ্ছে ক্ষতিপূরণের চেক। শনিবার ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।

নিজ এলাকায় বসে ক্ষতিপূরণের চেক পেয়ে আনন্দিত বলে জানান ক্ষতিগ্রস্তরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহবুবা ইসলাম, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল আলম ও উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর