শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সংসদ নির্বাচন

রাষ্ট্রপতি-ইসি সাক্ষাৎ পিছিয়ে ৯ নভেম্বর

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৩, ১৪:০২

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি-নির্বাচন কমিশন (ইসি) সাক্ষাতের সময়সূচি পিছিয়ে ৯ নভেম্বর (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির কার্যালয়ে সাক্ষাতের জন্য সময় চাইলে প্রথমে ৫ নভেম্বর সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটি পিছিয়ে ০৯ নভেম্বর সময় দেওয়া হয়েছে। ওই দিন দুপুর ১২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সংসদ নির্বাচনের প্রায় সব কার্যক্রম সম্পন্ন করেছে ইসি। ইতোমধ্যে ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। এখন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে তফসিল।

আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে ইসি।

সংবিধান অনুযায়ী, গত ১ নভেম্বর সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর