শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শ্রমিক আন্দোলন

পল্লবীতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৩, ১০:৩১

পোশাক শ্রমিকদের ওপর হামলা ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা পল্লবীতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেছেন। সড়কে আন্দোলন ও বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে মিরপুর ১১ নম্বরের পল্লবীতে পূরবী সিনেমা হলের সামনের প্রধান সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। সেখান থেকে তারা প্রথমে একটি মিছিল নিয়ে মিরপুর ১২ নম্বর বাস স্ট্যান্ডের দিকে যান। সেখান থেকে আগের জায়গায় ফিরে এসে সকাল সাড়ে নয়টার পর একটি মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের দিকে যান।

বর্তমানে তারা পূরবী সিনেমা হলের সামনে অবস্থান করছেন।

পোশাক শ্রমিক সুমাইয়া আক্তার বলেন, গত মঙ্গলবার সকালে ঘটনার সূত্রপাত হয় পল্লবীতে ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেডের একটি কারখানার কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে। অন্য কারখানার শ্রমিকদের আন্দোলনে ইপিলিয়নের কর্মীরা যুক্ত হতে পারেন, এমন আশঙ্কা থেকে তাদের বের হতে দেওয়া হচ্ছিল না। কারখানাটির আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অনুসারীরা শ্রমিকদের ভয় দেখাচ্ছিলেন। এ নিয়ে ইপিলিয়নের কর্মীদের সঙ্গে তাদের প্রথমে বাগবিতণ্ডা হয়। এর জেরে পোশাককর্মীদের ওপর তারা হামলা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থলে আমাদের টিম দায়িত্বরত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর