শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রধানমন্ত্রী ৫ নভেম্বর সৌদি আরব সফরে যাচ্ছেন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ নভেম্বর ২০২৩, ১৫:১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর সৌদি আরব সফরে যাচ্ছেন। তিনি সেখানে আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দেবেন।

একই সঙ্গে ওমরাহ পালন করবেন।
বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন। সৌদি আরবে গিয়ে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন। তিনি মদিনায় জিয়ারত করবেন। সেখান থেকে যাবেন জেদ্দায়। জেদ্দায় সম্মেলনে যোগ দেবেন। পরে মক্কায় যাবেন। সৌদি সফর শেষে ৭ নভেম্বর দেশের পথে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী।

সৌদি আরবে সম্মেলনে যোগ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে ওআইসি মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে মোমেন বলেন, সৌদির সম্মেলনে গাজা প্রসঙ্গ উঠবে বলে আমরা আশা করি। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। গাজায় যে মানবতা দলিত হচ্ছে, এ বিষয়ে আমরা সোচ্চার অবস্থা নিয়েছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর