বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘আমিও রক্তমাংসের মানুষ’ বলেই কাঁদলেন আফরান নিশো

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৬, ১৭:১৪

এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচিত একটি আফরান নিশো অভিনীত ‘দম’। এটি দর্শকমহলে যেমন সাড়া ফেলেছে, একইসঙ্গে হৃদয় ছুঁয়ে গেছে; পাশাপাশি সমালোচক মহল থেকে প্রশংসা তো ছিলই।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ নিয়ে অনেকবার কথা বলেছেন নিশো। এবার এর পেছনের গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় আবেগ ধরে রাখতে না পেরে কান্না করে দেন। যা বেশ আলোচনা ও চর্চা তৈরি করেছে সিনেমাপ্রেমীদের মধ্যে।


নিশো ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পূজা চেরি, প্রযোজক শাহরিয়ার শাকিল ও রেদোয়ান রনি। এ সময় আরও উপস্থিত ছিলেন গল্পের বাস্তব চরিত্র নূর―যার চরিত্রে পর্দায় দেখা গেছে নিশোকে।

অনুষ্ঠানে সিনেমার প্রেক্ষাপট ও নিজের চরিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। তিনি বলেন, ‘দেখুন, আমিও তো রক্তমাংসের মানুষ।’ আর এটুকু বলতেই স্তব্ধ হয়ে যান তিনি এবং সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন এ তারকা।


এ অভিনেতা জানান, পর্দায় নূর চরিত্রটিকে জীবন্ত করে তুলতে সরাসরি নূরের গ্রামে গিয়েছিলেন। সেখানে নূরের বাবা ও ভাইয়ের সঙ্গে কথা বলে তাদের জীবনযাপনের কঠিন সংগ্রামের গল্প শুনেছেন। সেই বাস্তবতা ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে তাকে। এরপরই ফের আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘ওরা মানুষ, তাদের কষ্টগুলো একদম সত্যি। আমি শুধু সেই জীবন অনুভব করার চেষ্টা করেছি মাত্র।’


এ সময় আফরান নিশো জানান, সিনেমার এই শক্তিশালী গল্পই কাজটির প্রতি বেশি আকৃষ্ট করেছে তাকে। গল্প অনুযায়ী চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার চেষ্টা করেছেন। দর্শকের প্রতি তার অনুরোধ, দর্শকরা যেন প্রেক্ষাগৃহে নিয়ে সিনেমাটি দেখেন এবং নূরের বাস্তব জীবনের সংগ্রাম অনুভব করার চেষ্টা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর