বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অনির্বাণের ঢাকের তালে নাচলেন জয়া আহসান!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৩, ১৬:২৫

শারদীয় দুর্গাপূজার আমেজে পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘দশম অবতার’। বর্তমানে সিনেমার প্রচারণায় কলকাতায় ব্যস্ত আছেন জয়া।


তারই অংশ হিসেবে বুধবার একটি মণ্ডপে গিয়েছিল টিম ‘দশম অবতার’। যেখানে জমিয়ে নাচলেন জয়া আহসান। আর ঢাক বাজাতে দেখা গেল অনির্বাণ ভট্টাচার্য ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলার বরাতে প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা যায়, মণ্ডপে সদলবলে হাজির হয়েছেন সৃজিত মুখার্জি। তার সঙ্গে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্য। এক ফাঁকে পূজার আমেজে মেতে ওঠেন তারা। ঢাক বাজাতে দেখা যায় প্রসেনজিৎ-অনির্বাণকে। তারই তালে তালে নাচেন জয়া আহসান। সঙ্গে ছিলেন অন্যান্যরাও।

উল্লেখ্য, ‘২২শে শ্রাবণ’ ও ‘ভিঞ্চিদা’র সিক্যুয়াল ‘দশম অবতার’। অভিনয় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত ও জয়া আহসান। এরই মধ্যে পশ্চিমবাংলার প্রথম কপ ইউনিভার্সের এই সিনেমা মুক্তির আগেই রীতিমতো রেকর্ড গড়েছে।

সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে ছাপিয়ে গেছে অতীতের রেকর্ড। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ জানিয়েছে, মুক্তির আগে সিনেমাটির ৩০ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। যা টলিউডের ক্ষেত্রে সর্বোচ্চ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর