বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগ করলেন হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান; বিচার বিভাগে তোলপাড়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৬, ১১:৩৭

বিচারিক ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও গুরুতর অসদাচরণের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান। সোমবার (৩০ মার্চ) তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট তার পদত্যাগপত্র প্রেরণ করেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। উচ্চ আদালতের একজন আসীন বিচারপতির এভাবে পদত্যাগের ঘটনা বিচারিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, পদত্যাগের আগে এই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে লিখিত অভিযোগ জমা পড়েছিল। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ এনে তদন্তের আবেদন জানিয়েছিলেন। অভিযোগে বলা হয়, বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় চরম পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এমনকি একটি মামলার শুনানিতে সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী অনুপস্থিত থাকা সত্ত্বেও রায়ে তাঁর নামে কাল্পনিক যুক্তিতর্ক উল্লেখ করা হয়েছিল, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করে দেয়।

অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তাঁর মালিকানাধীন ১৩ লাখ শেয়ার বাতিল করার মতো গুরুতর অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে। আইনি মহলের মতে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের তদন্ত শুরুর মুখেই এই পদত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উচ্চ আদালতের স্বচ্ছতা, মর্যাদা এবং বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এই ঘটনাটি একটি বড় উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর