বৃহঃস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৫৪ জেলায় খাল খনন শুরু আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১০:৫৭

দেশজুড়ে পানি প্রবাহ পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সোমবার (১৬ মার্চ) দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী, খাল ও জলাশয় পুনঃখননের কাজ সম্পন্ন করা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি, পরিবেশ ও নৌপথ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে বেলা সাড়ে ১১টায় সাহাপাড়া খালের খনন কাজের উদ্বোধন করবেন। একই সময় দেশের অন্য ৫৩টি জেলাতেও এই কর্মসূচি একযোগে শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সেখানে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

দিনাজপুর সফরের অংশ হিসেবে বিকেল সাড়ে তিনটায় উপশহর এলাকায় অবস্থিত ফরিদপুর কবরস্থানে গিয়ে নিজের নানা-নানি, খালা ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন। সেখানে ইফতার ও দোয়া মাহফিলেও যোগ দেওয়ার কথা রয়েছে।

দিনাজপুরের কর্মসূচি শেষে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর