বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:
৪ মার্চ ২০২৬, ১১:২৪

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত চলমান থাকলে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে বলে মন্তব্য করেছেন জেদাল টিভির উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক আলী আলিজাদেহ।

তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তুলনায় অনেক বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সম্পদের অধিকারী। সময়ও ইরানের পক্ষে রয়েছে।

লন্ডন থেকে আল জাজিরাকে এই বিশ্লেষক বলেন, আপনাকে এটা বিবেচনা করতে হবে যে, ইরানের প্রতিরক্ষা কৌশল নিজস্ব প্রযুক্তিতে তৈরি।


পশ্চিমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এগুলো অত্যন্ত সাশ্রয়ী। তারা খুবই সস্তায় মিসাইল, ড্রোন ও অন্যান্য সক্ষমতা গড়ে তুলেছে।
‘কাজেই এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তবে আমার মনে হয় সেটি ইরানের জন্যই সুবিধাজনক হবে’, যোগ করেন আলী আলিজাদেহ।

তিনি উল্লেখ করেন, ট্রাম্প যদিও চার বা পাঁচ সপ্তাহের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন, তবে গত জুনে ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধ প্রমাণ করেছে, প্রতিটি অতিবাহিত দিন ইসরায়েলি জনগণের জন্য আরও কঠিন হয়ে উঠবে।

‘এখন আমাদের দেখতে হবে যে, ইসরায়েল ও আমেরিকার যখন অ্যান্টি-এয়ার মিসাইল এবং ইসরায়েলি ও অন্যান্য আমেরিকান বেসগুলো রক্ষা করার সক্ষমতা ফুরিয়ে আসবে, তখন তারা এর মূল্য দিতে আগ্রহী কি না।’

আলিজাদেহ বারবার আলোচনায় আসা একটি কথা উল্লেখ করেছেন– ট্রাম্পকে ইসরায়েল এই যুদ্ধের দিকে টেনে এনেছে এবং তিনি ইরানি সরকার কতটা স্থিতিস্থাপক তা বুঝতে ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, ‘এই রাষ্ট্রটি অত্যন্ত স্থিতিস্থাপক ও অত্যন্ত নমনীয়। তাই আমি মনে করি, এটি ট্রাম্পের ওপর চাপিয়ে দেওয়া একটি যৌথ যুদ্ধ।


ট্রাম্প কেবল এখন চোখ খুলে বোঝার চেষ্টা করছেন তিনি নিজেকে কীভাবে কোণঠাসা করে ফেলেছেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর