শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত:
২ মার্চ ২০২৬, ১৭:১৫

রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আলাদা ‘নারী বাস সার্ভিস’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন।


এ সময় প্রধানমন্ত্রী দেশের সার্বিক সড়ক পরিবহন ব্যবস্থার বর্তমান অবস্থার খোঁজখবর নেন। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে তিনি মন্ত্রীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী রাজধানীতে নারীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি মন্ত্রীকে দ্রুত সময়ের মধ্যে রাজধানীতে ‘নারী বাস সার্ভিস’ চালু করার জন্য নির্দেশ দিয়েছেন।

এদিন শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার কাজ নিয়েও নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যেন আসন্ন রমজানের ঈদের আগেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ শেষ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর