বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নতুন প্রধানমন্ত্রীর ঠিকানা কোথায়? গণভবন নয়, আলোচনায় যমুনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলেও এখনো চূড়ান্ত হয়নি নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। দীর্ঘদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবন বর্তমানে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হওয়ায় সেখানে ওঠার সুযোগ নেই। ফলে নতুন প্রধানমন্ত্রী বর্তমান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা-য় উঠতে পারেন—এমন আলোচনা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চলছে।

গণপূর্ত মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এখনো প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাওয়া যায়নি। ফলে সংস্কার বা প্রস্তুতির কাজও শুরু করা সম্ভব হয়নি। তারা বলছেন, বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সিদ্ধান্ত এলেই দ্রুত সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থার কাজ শুরু হবে।

সরকারি সূত্র জানায়, রাজধানীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও বিরোধীদলীয় নেতাদের জন্য মোট ৭১টি সরকারি বাসভবন রয়েছে। বেইলি রোড, মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় এসব বাসা অবস্থিত। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণ শুধু আবাসনের বিষয় নয়, বরং নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকারের প্রতিফলনও বটে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর