বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মৌলভীবাজারে উন্নয়নের স্বার্থে  সাইফুরপুত্র এম নাসের রহমানকে মন্ত্রী করার জোরালো  দাবি

আব্দুল বাছিত বাচ্চু, মৌলভীবাজার

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬

মৌলভীবাজারে বিএনপির প্রার্থীদের একচেটিয়া বিজয়ের পর এখন মন্ত্রী পাওয়ার দাবি জোরালো হচ্ছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে মন্ত্রী করার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ দাবিতে সোচ্চার  বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

প্রয়াত মন্ত্রী এম সাইফুর রহমানের ঘনিষ্ঠ সহচর প্রবীণ বিএনপি নেতা আব্দুল ওয়ালী সিদ্দিকী বলেন আমরা এম সাইফুর রহমান মহোদয়ের এলাকা হওয়ায় বিগত ১৭ বছর আমরা বঞ্চিত হয়ে আসছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের দাবি এম সাইফুর রহমান পুত্র এম নাসের রহমান এমপিকে যেনো পূর্ণ ক্যাবিনেট মন্ত্রী করা হয়।

সিনিয়র সাংবাদিক এম উমেদ আলী বলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মন্ত্রী থাকাকালীন এই জেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়। কিন্তু তিনি মারা যাওয়ার পর বিগত ১৭ বছর মৌলভীবাজার জেলা উন্নয়ন থেকে পুরোপুরি বঞ্চিত।

কুলাউড়া উপজেলা বিএনপির প্রাক্তন আহবায়ক সাবেক ছাত্রদল নেতা রেদোয়ান খান বলেন মৌলভীবাজার জেলার ৪ টি আসনেই মানুষ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করেছে। এটা প্রয়াত এম সাইফুর রহমান মহোদয়ের উন্নয়ন কর্মকাণ্ড এবং এম নাসের রহমান এমপি মহোদয়ের যোগ্য নেতৃত্বের সুফল। মৌলভীবাজারের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আমরা চাই মরহুম এম সাইফুর রহমানের যোগ্য উত্তরসূরী এম নাসের রহমান মহোদরকে পূর্ণ মন্ত্রী।

মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমেদ বলেন আমরা দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের দাবি আমাদেরকে পূর্ণ মন্ত্রী দেওয়া হোক।

বিগত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪ টি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হন। মৌলভীবাজার -১( জুড়ী -বড়লেখা) এম নাসির উদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার -২(কুলাউড়া)  আসনে আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার -৩ ( সদর - রাজনগর)  আসনে এম নাসের রহমান এবং মৌলভীবাজার -৪ ( কমলগঞ্জ - শ্রীমঙ্গল)  আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর