বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গণভোটে ‘হ্যাঁ’ হলে রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ: মঞ্জু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আসন্ন গণভোটে যদি জনগণ ‘হ্যাঁ’ ভোট দেয় এবং জুলাই সনদ বাস্তবায়িত হয়, তাহলে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ।

সোমবার রাতে ফেনী শহরের খেজুরিয়ায় প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মঞ্জু বলেন, বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘নো ভোট’ বা গণভোট বর্জনের প্রচার চালালেও ইতিহাস প্রমাণ করে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলে তারাই আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পাবে। তিনি ১৯৭৫ সালের পর রাজনৈতিক পুনরুদ্ধারের উদাহরণ তুলে ধরেন।

তিনি আরও বলেন, জুলাই সনদ সব রাজনৈতিক দলের জন্যই একটি কল্যাণকর পথ। এটি বাস্তবায়িত না হলে দেশের গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে সব দলের জন্য সংকট তৈরি হবে।

ভোটারদের উদ্দেশে মঞ্জু বলেন, দলীয় অন্ধ আনুগত্য ত্যাগ করে দেশ ও গণতন্ত্রের স্বার্থে ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত।

এ সময় তিনি গণহত্যা ও রাষ্ট্রীয় লুটপাটের বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং বলেন, এসব অপরাধের বিচার না হলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর