বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এপস্টেইন কেলেঙ্কারি

ডজনখানেক নগ্ন ছবি প্রকাশ করেছিল ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:২২

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এতে নতুন করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। এরপরেই আবারও বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

এদিকে নিউইয়র্ক টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো সম্পাদনা ছাড়াই মার্কিন বিচার বিভাগ তাদের ওয়েবসাইটে ডজনখানেক তরুণীর নগ্ন ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে তরুণীদের মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

তরুণীর ছবি এপস্টেইন–সংক্রান্ত নথিপত্রের অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছিল। তবে এপস্টেইন ফাইলস প্রকাশের বাধ্যবাধকতার অংশ হিসেবে এসব তরুণীর স্পষ্ট মুখমণ্ডলের ছবি সম্পাদনা করে অস্পষ্ট করে দেওয়া বা মুছে দেওয়া ফেডারেল সরকারের দায়িত্ব ছিল। এর কারণ, ছবিগুলয় এমন স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে, তাতে ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জানুয়ারি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা ৩০ লাখের বেশি পৃষ্ঠা পর্যালোচনা করার সময় নিউইয়র্ক টাইমস প্রায় ৪০টি স্পষ্ট ছবি খুঁজে পায়। এসব ছবি একটি ব্যক্তিগত ফটো সংগ্রহের অংশ বলে মনে হয়। সেখানে নগ্ন শরীর এবং ছবিতে থাকা ব্যক্তিদের মুখও দেখা যাচ্ছিল।

এনিয়ে গত শনিবার নিউইয়র্ক টাইমস মার্কিন বিচার বিভাগকে জানায় যে সাংবাদিকেরা নগ্ন ছবি দেখতে পাচ্ছেন। এছাড়া রোববারও আরও নগ্ন ছবি চিহ্নিত করে বিষয়টি তাদের জানানো হয়।

মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র বলেন, ভুক্তভোগীদের উদ্বেগ, ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য বিশেষ করে যৌন প্রকৃতির ছবি ঠিক করতে দিনরাত কাজ করছে বিভাগ। যথাযথভাবে সম্পাদনা শেষ হলে সংশ্লিষ্ট নথিগুলো আবার অনলাইনে প্রকাশ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর