বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আসিফ মাহমুদ

ফ্যাসিবাদের চিরতরে পতন ঘটাতে হলে ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:১৩

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘‘ফ্যাসিবাদের চিরতরে পতন ঘটাতে হলে এবার ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে। গণভোটে যদি একবার ‘না’ জিতে যায়, তাহলে দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের পতন হবে না। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই সবাইকে ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে।’’

আসিফ মাহমুদ বলেন, ‘এক সময় অনেক দল দূর থেকে আওয়ামী লীগকে দেখে পালিয়ে যেত। কিন্তু আমাদের লড়াই তখনও অব্যাহত ছিল। সিরাজগঞ্জ শাহজাদপুর আসনে সাইফ মোস্তাফিজ সংসদ সদস্য হলে এলাকাবাসীর জন্য তা হবে গর্বের বিষয় এবং তিনি সবসময় এলাকার উন্নয়নে কাজ করবেন।’

তিনি বলেন, ‘শাহজাদপুর এলাকার দুগ্ধ শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যারা উৎপাদনের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে, তারা তাদের ন্যায্য প্রতিদান পায় না। বরং ক্ষমতাসীন দলগুলোর সুবিধাভোগীরা এসব সুফল ভোগ করে। ফলে উৎপাদনকারী ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। যার যেটা ন্যায্য, সেটা তাকেই বুঝিয়ে দিতে হবে—এই রাজনীতিই আমরা করতে চাই।’

সভায় সাইফ মোস্তাফিজের ভূমিকার কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, ‘তাঁত শিল্পসহ নানা উন্নয়নে তিনি শাহজাদপুরের জন্য কাজ করেছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করার জন্য তিনি সরকারের বিভিন্ন দপ্তরে বারবার ঘুরেছেন।’ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে শাহজাদপুরে সাইফ মোস্তাফিজকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সিরাজগঞ্জে পদযাত্রা শেষে এনসিপির গাড়ি বহর রংপুরের উদ্দেশে যাত্রা করেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর