বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ কঙ্গনা, মমতার সংযমের আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৭:২৩

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যু ঘিরে করা মন্তব্যের কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া সমালোচনায় মুখর হয়েছেন অভিনেত্রী ও রাজনীতিক কঙ্গনা রানাউত। সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, শোকের মুহূর্তে এ ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।

কঙ্গনা বলেন, ভোরবেলায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গোটা দেশ শোকাহত। সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এমন একটি সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করা সংযমহীনতার পরিচয় দেয়। তিনি মনে করেন, একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর কাছ থেকে আরও পরিমিত ভাষা প্রত্যাশিত।

এর আগে অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তার এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর