বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শুরু, সব টিকেট বিক্রি শেষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:১৭

দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথ পুনরায় চালু হচ্ছে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬২ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট করাচির উদ্দেশে রওনা হবে। রাত ৮টায় ঢাকা থেকে সরাসরি করাচিতে পৌঁছাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইট।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান জানান, ঢাকা থেকে রওনা হওয়ার পর ফ্লাইটটি প্রায় তিন ঘণ্টা আকাশে ভ্রমণ করে করাচিতে অবতরণ করবে। ২০১২ সালে এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর পুনরায় এই রুট চালুর উদ্যোগ নেওয়া হয়।

সরকারের সবুজ সংকেত পাওয়ার পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে অনুমতি ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে, পরবর্তীতে তা নবায়ন করা হতে পারে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ নির্ধারিত রুট ও নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সরাসরি বিমান যোগাযোগ দুই দেশের মানুষের যাতায়াত সহজ করবে এবং ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর