শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভারতীয় কূটনীতিকদের পরিবার সরানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বাংলাদেশ সরকারের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৭:৪৭

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত সরকার বাংলাদেশকে অবহিত না করেই দেশ থেকে তাদের কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “নিরাপত্তার কোনো শঙ্কা ছিল না। দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। পরিবারের সরানোতে তারা সন্তুষ্ট কি না, সেটা দিল্লির বিবেচনার বিষয়।”

তিনি আরও জানান, দিল্লির সিদ্ধান্তের ফলে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি মিশন স্বাভাবিকভাবে কার্যক্রম চালাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সংবেদনশীলতার দিক থেকে এটি বিরল ঘটনা, যা দুই দেশের সম্পর্কের সাময়িক চাপের ইঙ্গিত দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর