শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ন্যান্‌সির খোলা চিঠি: প্লেব্যাক শিল্পীদের স্বীকৃতি ও সুযোগের দাবি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৬:৪৭

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি সরকারের উদ্দেশে খোলা চিঠি দিয়েছেন। সোমবার মধ্যরাতে ফেসবুকে প্রকাশিত এই চিঠিতে তিনি চলচ্চিত্রের সংগীতশিল্পীদের অবস্থার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ন্যান্‌সির দাবি, চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পীরা বহু পুরস্কার ও স্বীকৃতি অর্জন করলেও তারা বিএফডিসি বা চলচ্চিত্র শিল্পী হিসেবে যথাযথ সুযোগ-সুবিধা পান না। “সংগীতসংশ্লিষ্ট শিল্পীদেরও চলচ্চিত্র শিল্পী হিসেবে বিবেচনা করা হোক এবং এ অনুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হোক,” চিঠিতে তিনি উল্লেখ করেছেন।

এছাড়া তিনি এফডিসির বিভিন্ন সংগঠনেও প্লেব্যাক শিল্পীদের সদস্যপদ নেই বলে জানান। এই পরিস্থিতির সমাধান হিসেবে ন্যান্‌সি এফডিসিতে প্লেব্যাক শিল্পীদের জন্য একটি পৃথক কার্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন এবং তাদের পূর্ণ সুযোগ-সুবিধা প্রদানের আহবান জানিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর