বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভোটের স্বচ্ছতা জোরদার করতে ডাকযোগে সরাসরি ইসিতে ফল পাঠানোর নির্দেশ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১১:২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে ভোটগণনার বিবরণীর একটি কপি ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী সাধারণ ভোটকেন্দ্র ও পোস্টাল ব্যালট কেন্দ্র থেকে ভোটগণনার নির্ধারিত ফরমগুলো কমিশনের সরবরাহকৃত বিশেষ খামের মাধ্যমে পাঠাতে হবে। এসব নথি বীমাকৃত বা রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করা হবে।

এ জন্য প্রিজাইডিং অফিসারদের আলাদা করে কোনো ডাকমাশুল দিতে হবে না। ডাক বিভাগের মাধ্যমে ‘বুক এডজাস্টমেন্ট’ পদ্ধতিতে প্রয়োজনীয় খরচ পরিশোধ করা হবে। ভোটগ্রহণের দিন ও প্রয়োজনে পরদিন সকাল পর্যন্ত পোস্ট অফিস খোলা রাখার ব্যবস্থাও রাখা হবে বলে জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর