শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পক্ষপাতিত্বে ‘জিরো টলারেন্স’: নির্বাচনী কর্মকর্তাদের কড়া বার্তা ইসি সানাউল্লাহর

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৭:১০

নির্বাচনে ভোটগ্রহণ ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কারও পক্ষপাতিত্ব প্রমাণ হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে—এমন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নিরপেক্ষতার প্রশ্নে সামান্যতম বিচ্যুতিও মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ফেনীর জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠান ভাবমূর্তি সংকটে পড়েছে মূলত পক্ষপাতিত্ব ও স্বচ্ছতার অভাবে। সেই অভিজ্ঞতা থেকেই নির্বাচন কমিশন এবার কঠোর অবস্থান নিয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে কখনোই পক্ষপাতিত্বমূলক নির্দেশনা দেওয়া হবে না। তবে কেউ যদি ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে ব্যর্থ হন এবং পক্ষপাতিত্বে জড়ান, তাহলে তার পরিণতি অত্যন্ত গুরুতর হবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু গণতান্ত্রিক ধারায় ফেরার বিষয় নয়; এর সঙ্গে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিও গভীরভাবে জড়িত। তাই নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর