বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ময়মনসিংহে তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৬:১০

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই ময়মনসিংহ শহর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার–ফেস্টুন, স্লোগান ও মিছিলের মাধ্যমে তাঁকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নেন তারেক রহমান। জনসভাস্থল ঘিরে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মাঠে উপস্থিত নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই দীর্ঘদিনের অপেক্ষার পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আনন্দ প্রকাশ করেন।

জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াইয়ে বিএনপি জনগণের পাশে রয়েছে। তিনি ময়মনসিংহবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি ও জোটপ্রার্থী নেতারা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, তারেক রহমানের এই সফর নির্বাচনি প্রচারণায় নতুন গতি এনেছে এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

জনসভা শেষে তারেক রহমানের সমর্থনে শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল বের করা হয়। পুরো ময়মনসিংহ জুড়ে দিনভর ছিল উৎসবমুখর ও উচ্ছ্বসিত রাজনৈতিক আবহ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর