বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৫:৫৮

পিপলস ব্যাংকের (প্রস্তাবিত) চেয়ারম্যান আবুল কাশেম ও তার স্ত্রী স্বপ্না কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে আবুল কাশেম ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে পৃথক দুটি আবেদন করেন।

আবেদনে বলা হয়, পিপলস ব্যাংকের (প্রস্তাবিত) চেয়ারম্যান আবুল কাসেমের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ প্রেরণ করে তা পুনরায় ব্যাংকিং চ্যানেলে এনে বৈধ করায় মানিলন্ডারিং আইনে অভিযোগ আছে। অভিযোগটির অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, আবুল কাসেম স্ত্রীসহ যেকোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নেবেন। তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পড়বে। তাই আবুল কাসেম ও তার স্ত্রী স্বপ্না কাশেমের বিদেশ গমন রহিতকরণ করা ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর