বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবারও বেড়েছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৫:২৪

ভূরাজনৈতিক উত্তেজনা এবং অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগের প্রয়োজন বেড়ে যাওয়ায় মঙ্গলবার স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। আগের সেশনে স্বর্ণ প্রথমবারের মতো ৫,১০০ ডলারের সীমা ছাড়ায়।

স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫,৬০.৩৬ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবার লেনদেনে স্বর্ণের দাম রেকর্ড ৫,১১০.৫০ ডলার পর্যন্ত পৌঁছেছিল। অন্যদিকে, ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫,৫৬.৯০ ডলারে এসেছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। একই কারণে রুপার দামও প্রায় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।

বাংলাদেশে মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্বর্ণের ভরির দাম ২,৬২,৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের ভরিতে ৫,২৪৯ টাকা বৃদ্ধি করেছিল।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম ২,৬২,৪৪০ টাকা, ২১ ক্যারেটের ২,৫০,৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের ২,১৪,৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১,৭৬,৫৯৩ টাকায় বিক্রি হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর