বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজা-পিকআপভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৫:০৪

লক্ষ্মীপুরে ৫৫ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় র‌্যাব-১১ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন মাদক ব্যবসায়ী আপন ও করিম। তারা রামগতি উপজেলার বাসিন্দা। অপর আটক পিকআপভ্যান চালক গাজীপুর জেলার বাসিন্দা মাছুম।


র‌্যাব জানায়, পিকআপভ্যান যোগে চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে পিকআপভ্যান ভর্তি গাঁজা নেওয়ার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মজুচৌধুরীর হাট ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও পিকআপভ্যান আটক করা হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ঘাট দিয়ে মাদক পাচার করে আসছেন এবং এ পথটি মাদকের ট্রানজিট হিসাবে ব্যবহার করা হচ্ছে।


র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের সদর থানা হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর