বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

২৮ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়া করার নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৪

চলতি বছরের হজযাত্রীদের বাড়ি ভাড়ার জন্য এখনও অনেক এজেন্সি চুক্তি করেনি। তাই আগামী ২৮ জানুয়ারির মধ্যে সব এজেন্সিকে মক্কা-মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে বাড়ি ভাড়া না করলে হজযাত্রীরা হজ পালন করতে পারবেন না বলে সম্প্রতি সব লিড ও সমন্বয়কারী এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে ৩০টি লিড এজেন্সির কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি দুটি মাধ্যমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করবেন। বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।

গত ২৩ জানুয়ারি জুম সভায় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক জানিয়েছেন যে এজেন্সি থেকে বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া করার অগ্রগতি অত্যন্ত হতাশাব্যঞ্জক বলে চিঠিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সির যে সংখ্যক হজযাত্রীর বাড়ি ভাড়া হবে না, সে সংখ্যক হজযাত্রী হজ পালন করতে পারবে না বলে উল্লেখ করেছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক।
 
ইতোমধ্যে সরকারি মাধ্যমের সব বাড়ি ভাড়া সম্পন্ন করা হয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, আগামী ২৮ জানুয়ারির মধ্যে এজেন্সিগুলোকে তাদের সব হজযাত্রীর মক্কা-মদিনায় শতভাগ বাড়ি ভাড়া আবশ্যিকভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। হজযাত্রীর বাড়ি ভাড়া করতে সমন্বয়কারী এজেন্সি তার লিড এজেন্সিকে সার্বিক সহযোগিতা করবে।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে যেসব হজযাত্রীর আবাসনের ব্যবস্থা সম্পন্ন হবে না, তারা হজ পালনের সুযোগ পাবেন না বলেও সতর্ক করেন সৌদি কর্তৃপক্ষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর