শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ব্যাংকের ওপর চাপ কমাতে করপোরেট ঋণে লাগাম, বন্ডমুখী অর্থনীতি চায় কেন্দ্রীয় ব্যাংক

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৭:২৩

ব্যাংকিং খাতের খেলাপি ঋণের লাগাম টানা এবং অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে করপোরেট খাতে ব্যাংকঋণের নির্ভরতা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তাঁর মতে, বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের প্রধান উৎস হওয়া উচিত বন্ড মার্কেট, ব্যাংক নয়।

রাজধানীতে এক আলোচনাসভায় গভর্নর বলেন, ভবিষ্যতে কোনো বড় করপোরেট গ্রুপকে ব্যাংকের নির্ধারিত একক গ্রাহক ঋণসীমা অতিক্রম করতে দেওয়া হবে না। এতে করে ব্যাংক ও করপোরেট খাতের মধ্যে দূরত্ব তৈরি হবে এবং করপোরেট প্রতিষ্ঠানগুলো বন্ড বাজারে যেতে উৎসাহিত হবে।

বর্তমানে কোনো ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত একটি গ্রুপ বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। এর একটি অংশ সরাসরি ঋণ এবং আরেকটি অংশ গ্যারান্টি বা নন-ফান্ডেড সুবিধা হিসেবে দেওয়া হয়। এই সীমার কারণেই ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে ঝুঁকি জমে উঠেছে বলে মনে করেন গভর্নর।

তিনি জানান, করপোরেট প্রতিষ্ঠানগুলো যেন সহজে বন্ড ইস্যু করতে পারে, সে জন্য সময় ও খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বন্ড মার্কেটকে আকর্ষণীয় করতে করপোরেটদের জন্য বিভিন্ন প্রণোদনার বিষয়ও বিবেচনায় রয়েছে।

গভর্নরের মতে, আন্তর্জাতিকভাবে বন্ড মার্কেটই অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ। অথচ বাংলাদেশে মানি মার্কেট সবচেয়ে প্রভাবশালী। এই কাঠামো বদলাতে হলে সরকারকেই আগে বন্ড মার্কেটে সক্রিয় হতে হবে। সরকারের ঋণ ব্যবস্থাপনাই বন্ড মার্কেটকে শক্ত ভিত দিতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর