বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩৫

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৩, ১৪:০৬

ফরিদপুরের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩৩৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩৬ জন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার মাঝিকান্দা এলাকার মোকলেছুর রহমানের স্ত্রী আকলিমা বেগম (৫০), জেলার সদরপুর উপজেলার আমিরাবাদ এলাকার আমির জমাদ্দারের ছেলে আব্দুর রব (৫৫) ও মাদারীপুরের শিবচর উপজেলার দত্তবাড়ি এলাকার জালাল খাঁর স্ত্রী রোকসানা বেগম (৪০)।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন জন মারা গেছেন।

সিভিল আরও সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৮৮ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৮২৭ জন। এর মধ্যে ১৬ হাজার জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর