বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আফগানিস্তানে ঝড় ও বৃষ্টিপাতে ৯ শিশু নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৬, ১৮:০৭

আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাতে ভূমিধসে নয় শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশটির বেশ কিছু এলাকায় ভারী তুষারপাতের কারণে বাসিন্দারা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন। 

দক্ষিণ প্রদেশের জরুরি বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) কান্দাহারে তীব্র বাতাস এবং ভারী বৃষ্টিপাতের কারণে ছয়জন শিশু নিহত হয়েছে এবং বেশ কয়েকটি জেলায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

একইদিন পূর্বাঞ্চলীয় নূরিস্তান প্রদেশের কুরাইশ গ্রামে ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে একই পরিবারের তিনজন সদস্য নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

নূরিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র ফ্রাইদুন শামীমের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজন ১০ বছর বয়সী কন্যা শিশু।  দেশটির মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি) তুষারপাত হয়েছে। বন্ধ হয়ে গেছে বাজার, বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ। রাজধানী কাবুলেও ভারী তুষারপাতের কারণে সড়ক দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে।

আফগানিস্তানের দুর্গম এলাকাগুলোর অবকাঠামো বেশ দুর্বল। প্রায়ই প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড় হয় স্থানীয় জনগোষ্ঠীগুলোকে অসহায় করে তোলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর