বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাজনীতি তারেক রহমান সিলেট যাচ্ছেন রাতে, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১৫:২৬

আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হবে। আজ রাতে তিনি বিমানযোগে সিলেট পৌঁছাবেন এবং গভীর রাতে হজরত শাহজালাল (রহ)-এর মাজার জিয়ারত করবেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। নির্বাচনি প্রচারণা উপলক্ষে আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে দলের নির্বাচনি ‘থিম সং’ উন্মোচন করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জে নির্বাচনি পথসভা ও সমাবেশে অংশ নেবেন। বিএনপি চেয়ারম্যানের এই সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতাদের সফরসঙ্গী করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে চিঠির মাধ্যমে এই কর্মসূচির বিষয়ে অবহিত করা হয়েছে।

মাহদী আমিন জানান, এর আগে নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে জনসমাগম এড়াতে তারেক রহমান তার বেশকিছু ব্যক্তিগত ও ধর্মীয় সফর বাতিল করেছিলেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সহনশীলতা প্রদর্শন করবে এবং আচরণবিধি মেনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ বজায় রাখতে সচেষ্ট হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর