শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মান্না

‘মন্ত্রী হওয়ার প্রলোভনে নির্বাচন থেকে সরে দাঁড়াব না'

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, মন্ত্রী হওয়ার কোনো আশ্বাস তাঁকে নির্বাচন থেকে বিরত রাখতে পারবে না।

রাজধানীর উত্তরা এলাকায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মান্না বলেন, কেউ কেউ তাঁকে মন্ত্রী করার প্রস্তাব দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পরামর্শ দিয়েছেন। তবে তিনি এটিকে রাজনৈতিক নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন।

মান্না বলেন, মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি থেকে সরে যেতে বলা মানে সম্মানহানি করা। রাজনীতি কোনো দয়া বা অনুদানের বিষয় নয়। তিনি স্পষ্ট করে বলেন, রাজনীতি করব বলেই নির্বাচনে অংশ নিচ্ছি, মন্ত্রী হলে পরে হব—না হলেও নির্বাচন ছাড়ব না।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, মন্ত্রী করার প্রস্তাব সত্য না মিথ্যা—তা নিয়ে তিনি আগ্রহী নন। তাঁর কাছে মূল বিষয় হলো রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়া এবং জনগণের সামনে দাঁড়ানো।

সমাবেশে তিনি জুলাই আন্দোলনে উত্তরা এলাকার ছাত্র ও সাধারণ মানুষের ভূমিকার কথাও স্মরণ করেন। পরে গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং একটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রচারণা চালানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর