বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শান্তিপূর্ণ ও সময়মতো জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১২:২২

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হয়—এমন আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উত্থাপিত হলে তিনি বলেন, যথাসময়ে নির্বাচন আয়োজনকে জাতিসংঘ উৎসাহিত করে। একই সঙ্গে তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়ায় সকল পক্ষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভোটারদের যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ থাকে—এ বিষয়টিও নির্বাচনী ব্যবস্থাপনায় বিশেষভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

উপ-মুখপাত্র ফারহান হক উল্লেখ করেন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়েও স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখা জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর