বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আমির খসরু

তারেক রহমান সর্বস্তরের মানুষের নেতা

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৬:৫৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি সবার নেতা। তাকে দেখতে এবং তার বক্তব্য শুনতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত হবে। এ কারণে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ আয়োজন সম্পন্ন করতে চাই। এতে সবার সহযোগিতা প্রয়োজন।’

সোমবার রাতে তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও জনসভার প্রস্তুতি উপলক্ষে মেহেদিবাগে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় চট্টগ্রামে ১৬টি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আমির খসরু বলেন, ‘জনসভা সুশৃঙ্খল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এটি স্মরণকালের বৃহত্তম একটি জনসভায় পরিণত হবে। নেতাকর্মীদের মধ্যেও তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বাস বিরাজ করছে।’

তিনি বলেন, ‘গণতান্ত্রিক যাত্রায় এর আগেও বিএনপি বারবার জয়ী হয়েছে, আগামীতেও জয়ী হবে। এ জনসভার মধ্য দিয়ে গণতন্ত্র আরও সুসংহত হবে। ’প্রস্তুতি সভা শেষে পলোগ্রউন্ড মাঠ পরিদর্শন করেন নেতাকর্মীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর