বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে গ্রুপের শীর্ষে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৫:১০

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসর শুরু করা নিগার সুলতানা জ্যোতি-স্বর্ণা আক্তারদের দল আজ পাপুয়া নিউগিনিকে ৩০ রানে পরাজিত করেছে। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে বাংলাদেশ।

নেপালের কীর্তিপুরে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি শুরুতে ভালো লড়াইয়ের ইঙ্গিত দেয়।

একপর্যায়ে ৩ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯৮ রান। তবে শেষ দিকে একের পর এক রান আউটে পড়ে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। শেষ পর্যন্ত ১৩৮ রানেই থামে পাপুয়া নিউগিনির ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন বেন্ড্রা টাউ, সিবোনা জিমি করেন ২৮ রান।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ছাড়া বাকি ছয় বোলারই একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ পায় দারুণ শুরু। দুই ওপেনার দিলারা আক্তার (৩৫) ও জুয়াইরিয়া ফেরদৌস (১৭) উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৯ রান। তিন নম্বরে নেমে শারমিন আক্তার করেন ২৮ রান।

শেষ দিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। মাত্র ২৬৪.২৮ স্ট্রাইক রেটে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এক চারের সঙ্গে হাঁকান চারটি ছক্কা। বল হাতেও এক উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন স্বর্ণা। সোবহানা মোস্তারিও কার্যকর অবদান রাখেন—সমান দুটি চার ও ছক্কায় করেন ৩৪ রান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর