শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল চিকিৎসকের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৬, ১৪:৪৫

গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যানচাপায় মিশুক ভট্টাচার্য (৩৮) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চিকিৎসক মিশুক ভট্টাচার্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার মৃত পিন্টু ভট্টাচার্যের ছেলে। তিনি নরসিংদীর পলাশ উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ডা. মিশুক ভট্টাচার্য সোমবার সন্ধ্যায় তার কর্মস্থল পলাশ থেকে স্কুটি চালিয়ে বাসায় ফিরছিলেন। রাত পৌনে ৮টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে রাত ৮টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর