শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত ও বিচার দাবি ছাত্রদলের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৭:০০

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে তার তদন্ত ও বিচার দাবি করেছে ছাত্রদল। সংগঠনটির দাবি, এসব অভিযোগ দুদকের মাধ্যমে খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।

সোমবার নির্বাচন কমিশনের সামনে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে পক্ষপাতদুষ্ট আচরণসহ তিনটি অভিযোগে এই কর্মসূচি পালন করা হয়।

নাছির উদ্দীন নাছির বলেন, আসিফ মাহমুদ উপদেষ্টা থাকা অবস্থায় ব্যাপক দুর্নীতিতে জড়িয়েছেন। অথচ এখন তিনি নির্বাচন কমিশনে এসে হুমকিস্বরূপ আচরণ করছেন। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, এখানে কোনো ধরনের ভয়ভীতি দেখানো চলবে না।

তিনি জানান, ছাত্রদল শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরছে এবং এর আগের দিন নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সঙ্গেও তারা বৈঠক করেছেন।

নাছির অভিযোগ করেন, অতীতে নিশিরাতের নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালট নিয়ে গুরুতর অনিয়ম দেখা যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালে এসে বিভিন্ন বাসাবাড়িতে ব্যালট পাওয়ার ঘটনা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট সংক্রান্ত অনিয়মের কথা স্বীকার করলেও ব্যালট কীভাবে ব্যক্তিগত বাসায় পৌঁছেছে, সে বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি।

এ সময় নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো নতুন রাজনৈতিক দলের চাপ বা হুমকিতে প্রভাবিত না হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ছাত্রদল নেতা। তিনি অভিযোগ করেন, ছাত্র সংসদ নির্বাচন স্থগিত সংক্রান্ত একটি চিঠি গোপন রেখে পক্ষ বিশেষকে সুবিধা দেওয়া হয়েছে।

তার দাবি, নির্বাচন আয়োজন সংক্রান্ত কমিটির অধিকাংশ সদস্য ইতোমধ্যে পদত্যাগ করেছেন, যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিয়ে গুরুতর সংশয় তৈরি করেছে।

সবশেষে তিনি উপাচার্যের পদত্যাগ দাবি করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদল তাদের কর্মসূচি অব্যাহত রাখবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর