বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চামড়ার জুতা ফেটে যাচ্ছে?

টেকসই রাখতে জেনে নিন সঠিক যত্নের উপায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৬:৪৭

অনেকেই লক্ষ্য করেন, কিছুদিন না পরলে বা দীর্ঘ সময় তুলে রাখলে চামড়ার জুতায় ফাটল ধরে। কখনো জুতা হয়ে ওঠে শক্ত ও প্রাণহীন। মূলত চামড়া প্রাকৃতিক উপাদান হওয়ায় নিয়মিত যত্নের অভাবে এর স্বাভাবিক তেল ও আর্দ্রতা নষ্ট হয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় ফেটে যাওয়ার সমস্যা।

কেন চামড়ার জুতা ফেটে যায়?

চামড়ার ভেতরে থাকা প্রাকৃতিক তেল জুতাকে নমনীয় রাখে। দীর্ঘদিন ব্যবহার না করলে এই তেল শুকিয়ে যেতে থাকে। অতিরিক্ত শুষ্ক পরিবেশ, আবার খুব বেশি আর্দ্রতাও চামড়ার ক্ষতি করে। পাশাপাশি ধুলাবালি জমে থাকলে চামড়ার উপরের স্তর দুর্বল হয়ে পড়ে, ফলে সহজেই ফাটল দেখা দেয়।

যেভাবে নেবেন যত্ন-

পরিষ্কার রাখা জরুরি
জুতা সংরক্ষণের আগে নরম কাপড় দিয়ে ধুলা ভালোভাবে মুছে ফেলুন। প্রয়োজন হলে হালকা ভেজা কাপড় ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই পুরোপুরি শুকিয়ে নিন। ভেজা জুতা কখনোই তুলে রাখবেন না।

নিয়মিত কন্ডিশনিং করুন
মাসে অন্তত একবার লেদার কন্ডিশনার বা ভালো মানের শু-পলিশ ব্যবহার করুন। এতে চামড়ার হারানো তেল ফিরে আসে এবং জুতা নরম ও টেকসই থাকে।

সঠিকভাবে সংরক্ষণ করুন
প্লাস্টিকের ব্যাগে চামড়ার জুতা রাখা ঠিক নয়। এতে বাতাস চলাচল বন্ধ হয়ে যায়। কাপড়ের শু-বাগ ব্যবহার করুন এবং জুতার ভেতরে শু-ট্রি বা কাগজ ভরে রাখলে আকার ঠিক থাকবে।

আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখুন
খুব স্যাঁতসেঁতে জায়গায় ছত্রাক পড়তে পারে, আবার অতিরিক্ত শুকনো জায়গায় চামড়া ফেটে যায়। তাই জুতা রাখার স্থানে সিলিকা জেল বা শুকনো নিমপাতা রাখা উপকারী।

মাঝে মাঝে আলো–বাতাসে রাখুন
দীর্ঘদিন না পরলেও মাসে একবার জুতা বের করে হালকা রোদ বা বাতাস চলাচল আছে এমন জায়গায় কিছুক্ষণ রাখুন। তবে কড়া রোদ এড়িয়ে চলাই ভালো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর