শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ২৮

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৬:২০

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মুগদা থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করে।

এই অভিযানে গ্রেফতারকৃতরা হলো মো: সালমান আমেদ (১৯), রিফাত আলম মুন্না (১৮), মো: ইমন (২৫), মো: মামুন (২০), মো: মান্নান (২৩), মো: সুজন (৩২), নাইমুর রহমান আপন (২৮), মো: আছলাম (২৬) ও মো: সাগর (২০)।

অন্যদিকে একই দিনে বনানী থানা অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে।

এই অভিযোনে গ্রেফতারকৃতরা হলো মো: শরিফ মিয়া (২৮), মো: খোরশেদ আলম (৫০), মো: মুনছুর আলী (৩৫), মোহাম্মদ আলী (১৯), শাহিনুর হোসেন (২৫), মো: সবুজ মিয়া (২৩) ও মো: রাকিব (২০)।

এছাড়াও রূপনগর থানা পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো মৌলী আক্তার মল্লিকা (৩৫), মো: শ্রাবন (২০), মো: রাজু (৩৫), মোবারক হোসেন (২২), মো: আব্দুল কাইয়ুম (২৪), মো: আশাদুল ইসলাম (২৩), মো: আবির হাসান (২৮), মো: মাহিবুল ইসলাম (২৬), মো: ইশরাক হোসাইন ইফতি (২৫), মো: তাইবুর রহমান (২৫), মো: সবুজ মিয়া (২৩) ও মো: মুস্তাকিম সালেহীন একরাম অন্ত (২৪)।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর