বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জাতীয় পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ১৬:১৬

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় পে কমিশনের প্রতিবেদন দাখিলের পর তা বাস্তবায়নের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

শুক্রবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, দীর্ঘ ১০ থেকে ১২ বছর পর জাতীয় পে কমিশন গঠন করা হয়েছে এবং কমিশন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার বাস্তবায়ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তবে এ ক্ষেত্রে একাধিক বিষয় বিবেচনায় নিতে হচ্ছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থের যোগান। তিনি এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

গণভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকার সংস্কারের পক্ষে এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটাতেই গণভোটের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, বর্তমান সরকার সংস্কার কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে এবং ভবিষ্যৎ সরকার যেন এ কার্যক্রম এগিয়ে নিতে পারে, সে লক্ষ্যেই গণভোটের পরিকল্পনা করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর