বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চট্টগ্রাম আনন্দবাজারে নালায় অচেনা যুবকরে বস্তাবন্দি মরদেহ

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৬, ১৭:১১

চট্টগ্রাম নগরের বন্দর থানার হালিশহর আনন্দবাজার সাগরপাড় এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) সকালে একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় পুলিশ শনাক্ত করে জানাতে না পারলেও স্থানীয় একটি সূত্র জানায়, নিহত যুবকের নাম জয়ন্ত দাশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা নালার পাশে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে বন্দর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
তবে স্থানীয় একটি সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম জয়ন্ত দাশ। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। বর্তমানে তিনি হালিশহর আনন্দবাজার এলাকার আজমিয়া মসজিদের পাশের একটি বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেন, যুবকটিকে হত্যা করে বস্তায় ভরে নালায় ফেলে রাখা হতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর