বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সাবেক মেয়র খায়রুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি–প্রতিষ্ঠানের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬, ১৩:১০

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আজ রোববার এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য জানান।

আবেদনটি করেন সিআইডির পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান। আবেদনে বলা হয়, খায়রুজ্জামান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। খায়রুজ্জামান তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন ও ভোগবিলাসে ব্যবহার করেছেন। এ বিষয়ে প্রাথমিকভাবে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এমন অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ব্যাংক হিসাবগুলোতে জমা থাকা অর্থ অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ মার্চ খায়রুজ্জামান, তাঁর স্ত্রী শাহীন আক্তার, মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন আদালত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর