বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অস্ট্রেলিয়ায় দাবানলে ঘরবাড়ি পুড়েছে, বিদ্যুৎহীন হাজারো মানুষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬, ১৩:৩২

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে শতাধিক বাড়িঘর পুড়ে ধ্বংস হয়েছে। প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এখনও ১০টির বেশি বড় আগুন সক্রিয় রয়েছে। ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার দমকলকর্মী মাঠে কাজ করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে কর্তৃপক্ষ এমনটাই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যে এসব আগুনের সূত্রপাত হয়।

তারা আরও জানায়, দাবানলে এখন পর্যন্ত ৩ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং রাজ্যজুড়ে এখনও ১০টি বড় আগুন সক্রিয় রয়েছে। এই আগুনে বাড়িঘরসহ অন্তত ১৩০টির বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। পাশাপাশি আগুনের কারণে প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ক্যানবেরা থেকে টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেছেন, ‘অস্ট্রেলিয়া চরম ও বিপজ্জনক অগ্নিঝুঁকির দিনের মুখোমুখি, বিশেষ করে ভিক্টোরিয়ায়। রাজ্যের বড় একটি অংশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই কঠিন সময়ে আঞ্চলিক এলাকার অস্ট্রেলীয়দের সঙ্গে আমার ভাবনা ও সমবেদনা রয়েছে।’

এদিকে রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, দাবানলের ঝুঁকিতে থাকা বহু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের অনেক পার্ক ও ক্যাম্পগ্রাউন্ড বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি শনিবার ভিক্টোরিয়ার বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও অগ্নিঝুঁকির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর