বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

না ফেরার দেশে মোহামেডানের নিবেদিত প্রাণ সমর্থক আতা

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬, ১৪:৪৬

বাংলাদেশের ফুটবল অঙ্গনের অতি পরিচিত ও প্রিয় মুখ মো. আতাউর রহমান আর নেই। মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজীবন নিবেদিত সমর্থক আতা বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে মোহামেডানের সমর্থকগোষ্ঠী ও ক্লাব কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ২২ বছর ধরে ঘরোয়া ফুটবলে শিরোপাবঞ্চিত মোহামেডান। এই দীর্ঘ সময়ে অনেক সমর্থক মুখ ফিরিয়ে নিলেও আতা ছিলেন অবিচল। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি যেন ছিল তার দ্বিতীয় বাড়ি। বয়সের ভার শরীরে চেপে বসলেও মোহামেডানের ম্যাচ মানেই তার উপস্থিতি। গ্যালারিতে তরুণদের মতো চিৎকার, প্রিয় দলের বিপক্ষে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ- সবকিছুতেই ছিল তার প্রাণের টান।

ফুটবল ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা হলেও মোহামেডানের হকি ও ক্রিকেট দলের ম্যাচেও নিয়মিত দেখা যেত তাকে। ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক ছিল শুধু সমর্থকের নয়, ছিল আত্মার বন্ধনের মতো।

খেলার দিন স্টেডিয়ামে, আর অন্য দিনগুলোতে ক্লাব প্রাঙ্গণে- এই ছিল আতার দৈনন্দিন জীবন। জাতীয় স্টেডিয়াম সংস্কারের কারণে খেলা ঢাকার বাইরে চলে যাওয়ায় এবং বয়সজনিত অসুস্থতায় সাম্প্রতিক সময়ে মাঠে আসতে না পারলেও মোহামেডানের খবরাখবর রাখা কখনো বন্ধ করেননি তিনি। একইভাবে ক্লাবের সমর্থকরাও তার খোঁজ নিতে নিয়মিত তার বাসায় যেতেন।

সব মায়া-মমতা ছেড়ে বুধবার রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সবার প্রিয় আতা ভাই। তার প্রয়াণে মোহামেডান পরিবারসহ দেশের ফুটবলাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর