প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৬, ১৪:২১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস আব্দুল আলিম ও এজিএস মাসুদ রানা এগিয়ে রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে জকসু নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। ঘোষিত চার কেন্দ্রের মধ্যে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম মোট ৪২৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরদিকে ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট। জিএস পদে ৩৮৫ ভোট পেয়ে এগিয়ে আছেন শিবিরের আব্দুল আলিম আরিফ। আর ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৫ ভোট।এজিএসে শিবির সমর্থিত মাসুদ রানা ৪০৫ ভোটে এগিয়ে আছেন। ছাত্রদলে বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩২১ ভোট।
এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগে শিবির ভিপি রিয়াজুল ইসলাম ১০০ আর ছাত্রদলের একেএম রাকিব ৯১ ভোট পেয়েছেন। জিএস পদে ছাত্রশিবিরের আব্দুল আলিম আরিফ ৯০, ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৯৮, আর ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৫ ভোট।
নৃবিজ্ঞান বিভাগে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, অপরদিকে ছাত্রদলের একেএম রাকিব ১১৮, জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, ছাত্রদলেন খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ১০২, ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট পান।
মন্তব্য করুন: