বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সিরিয়ায় 'অস্ত্রের মজুদে' ব্রিটিশ ও ফরাসি যুদ্ধবিমানের হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬, ১৮:১৬

সিরিয়ার হোমস প্রদেশের ঐতিহাসিক শহর পালমিরার উত্তরে একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। গতকাল শনিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওই স্থাপনা আইসিস (ইসলামিক স্টেট) জঙ্গিরা অস্ত্র ও বিস্ফোরক সঞ্চয় করার জন্য ব্যবহার করছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় কোনো জনবসতি নেই। হামলায় ভয়েজার রিফুয়েলিং ট্যাংকারের সহায়তা 'টাইফুন এফজিআরফোর' ফাইটার জেট ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে লক্ষ্যে সফলভাবে আঘাত করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার বিস্তারিত মূল্যায়ন এখনো চলছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও জানিয়েছে, এই অভিযান আইসিসি ও তার সহিংস মতবাদের পুনরুত্থান রোধে ব্রিটেনের নেতৃত্ব ও মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়ানোর বাস্তবিক প্রতিফলন।

তবে, সিরিয়ার সরকার এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। সিরিয়া গত বছরই আইসিসবিরোধী জোটে যোগ দিয়েছি। ব্রিটেন ও ফ্রান্সও মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ। যা দশ বছরেরও বেশি সময় ধরে আইসিসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

ইসলামিক স্টেট ২০১৯ সালে সিরিয়ায় পরাজিত হয়েছে। তবে তাদের 'স্লিপার সেল' এখনও সিরিয়া ও ইরাকে মারাত্মক হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের তথ্যানুযায়ী, আইসিস এখনও সিরিয়া ও ইরাকের পাঁচ থেকে সাত হাজার সদস্য নিয়ন্ত্রণে রেখেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর