বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গণভবনে নৈশভোজে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত সিনেমার শিল্পীরা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৩, ১১:২৩

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের সম্মানে শুক্রবার (১৩ অক্টোবর) গণভবনে নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রী আগামীতেও এ ধরনের চলচ্চিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন, যাতে নতুন প্রজন্ম সঠিকভাবে ইতিহাস জানতে পারে।

একইসঙ্গে সারা দেশের জেলাগুলোতে যেসব সিনেমা হল বন্ধ রয়েছে, সেগুলো সংস্কার করে পুনরায় চালু করার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রী চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক ঘটনাবলী চিত্রিত করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁও ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো দেখেন।

সিনেমাটি সারা দেশের সিনেমা হলগুলোতে একযোগে মুক্তি পেয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর