বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চার প্রার্থীর মনোনয়ন বাতিল

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬, ১৮:২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এসময় তিনি আটজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া চার প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভুঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুর উদ্দিন, গণঅধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দীন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম আবু তাহের।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরের দাখিল করা এক শতাংশ ভোটারের মধ্যে ১০ জন ভোটারকে যাচাই করা হয়। এর মধ্যে ৫ জনের ঠিকানা সঠিক ও পাঁচ জনের ঠিকানা সঠিক ছিল না। যা যাচাই বিধিমালা-১১ অনুসারে মনোনয়ন বাতিল হিসেবে গণ্য করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর উদ্দিনের দলীয় মনোনয়ন ফর্মে প্রার্থীর নাম, ভোটার নম্বর ও নির্বাচনি এলাকা উল্লেখ ছিল না। তাই বাতিল করা হয়েছে। 

গণঅধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দীনের টেন বি ফর্ম ও সিটি করপোরেশনের ৯৭ হাজার টাকা পাওনা রয়েছে, যা পরিশোধ করা হয়নি। এ কারণে তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম আবু তাহের ব্যাংকের কাছে ঋণখেলাপি। তার দলীয় মনোনয়ন নেই এবং সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স আপডেট না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চট্টগ্রাম-১১ আসনে ২৩ জন মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর