বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৭ বছর কোমায় থাকার পর মারা গেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৭

২০১৮ সালের ২৮ ডিসেম্বর ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলে খেলা ক্রিকেটার আকশু ফার্নান্দো। সেদিন দক্ষিণ কলম্বোর মাউন্ট লাভিনিয়া এলাকার সমুদ্রসৈকতে অনুশীলন শেষে ফেরার পথে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

এরপর থেকে টানা ৭ বছর ছিলেন লাইফ সাপোর্টে। তবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জীবনযুদ্ধে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

শ্রীলঙ্কার ক্রিকেটে এক সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তুলছিলেন ফার্নান্দো। দুর্ঘটনার সময় তার বয়স ছিল ২৭ বছর। দুর্ঘটনার আগে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পান ফার্নান্দো। 

অফ স্পিনও বেশ ভালোই করতেন। সিনিয়র পর্যায়ে সাতটি ৫০‍+ স্কোর ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে ১০৬৭ রান করেছিলেন ফার্নান্দো। লিস্ট এ ক্রিকেটে ২৫ ম্যাচে করেন ২৯৮ রান। ১৯টি টি-টোয়েন্টিও খেলেছেন ফার্নান্দো।

২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের প্রতিনিধিত্ব করেন ফার্নান্দো। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে হারের ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছিলেন। শ্রীলঙ্কা জাতীয় দলে খেলা দানুস্কা গুনাতিলকা, ভানুকা রাজাপাকসে অনূর্ধ্ব-১৯ দলে ফার্নান্দোর সতীর্থ ছিলেন।

আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও রাগামা ক্রিকেট ক্লাবের সিনিয়র প্রশাসক রোশান আবেসিংয়ে ফার্নান্দোর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, সে ছিল এক অসাধারণ তরুণ, যার প্রতিশ্রুতিময় ক্যারিয়ার নির্মম এক দুর্ঘটনায় খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। স্কুল ক্রিকেট এবং রাগামার জন্য দারুণ এক খেলোয়াড়। আমাদের সবার জন্য দিনটা দুঃখের। আমরা তোমাকে মিস করব আকশু এবং সারা জীবন মনে রাখব। শান্তিতে বিশ্রাম নাও প্রিয় রাজকুমার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর