বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শীতের সন্ধ্যায় পালং শাকের পাকোড়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৯

বিভিন্ন পুষ্টি গুণের কারণে পালং শাককে সুপার ফুড বলা হয়। এই শাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, ভিটামিন ‘ই’, ভিটামিন ‘সি’পাওয়া যায়। এছাড়াও এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রনসহ প্রয়োজনীয় খনিজ মেলে। পালং শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষয়রোধ করে শরীরকে তারুণ্যদীপ্ত এবং সুস্থ-সবল রাখে।

এই শীতের সন্ধ্যায় বাড়িতে তৈরি করতে পারেন মজার স্বাদের পালং শাকের পাকোড়া।

উপকরণ : কুচানো পালং শাক ২ কাপ, ৩/৪ কাপ বেসন, ১/৪ কাপ চালের গুঁড়া, কুচি করা পেঁয়াজ ১ টি, আদা রসুন বাটা ১ চামচ, কাঁচা মরিচ কুচি স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া সামান্য, জিরার গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো,পরিমাণমতো তেল

প্রস্তুত প্রণালি : প্রথমে পালং শাক ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার সব উপকরণ যোগ করে দুই চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিন। আলাদা করে পানি যোগ করার দরকার নেই। কিছুক্ষণ ঢেকে রেখে দিন। তেল গরম হলে মাঝারি আঁচে সোনালি বাদামি হওয়া পর্যন্ত পাকোড়াগুলো উল্টেপাল্টে ভেজে নিন। খেয়াল রাখবেন যেন ভেতরটা ভালোভাবে সিদ্ধ হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর