শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:২৬

ক্রিশ্চিয়ানো রোনালদো জীবনে তার শরীরের কতো জায়গা দিয়ে যে গোল করেছেন! পায়ে, মাথা দিয়ে তো সবাই করে, হাত দিয়েও গোল আছে রোনালদোর, এমনকি বিশেষ অঙ্গ দিয়েও গোল করেছিলেন একবার। তবে এবার যা ‘করলেন’, তার নজির তার জীবনে আর একবারও দেখা যায়নি। এবার তিনি গোল করেছেন পিঠ দিয়ে।

তবে গোলটা ‘করেছেন’ বলার চেয়ে ‘পেয়েছেন’ বলাটাই বোধ হয় শ্রেয়। এই গোলে যে তার অবদান ছিল শূন্যের কোঠায়, ভাগ্যগুণে গোলটা পেয়ে গিয়েছেন তিনি। বক্সের ভেতর থেকে সতীর্থ জোয়াও ফেলিক্স গোলে শট নিয়েছিলেন, তবে তার পথ আটকে দাঁড়ান রোনালদো। শটটা তার পিঠে লেগে দিক বদলে জড়ায় জালে।

অবদান শূন্যের কাছাকাছি থাকলেও রোনালদো উদযাপনটা করেছেন বেশ করে। গোলটা নিশ্চিত হতেই তিনি ছুটে যান কর্নার পতাকার দিকে। সেখানে গিয়ে চিরচেনা ‘সিউউ’ উদযাপনে মেতেছিলেন তিনি।

গত রাতের ম্যাচে গোল পেয়েও অবশ্য দলকে জেতাতে পারেননি রোনালদো। সৌদি প্রো লিগের এই ম্যাচে আল-নাসরের ১০ ম্যাচের জয়যাত্রা থেমে গেছে। মঙ্গলবার আল-ইত্তিফাকের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে লিগের শীর্ষ দলটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর